গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীর জংশন পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরণে কালো রঙের প্যান্ট ও সাদা রঙের শার্ট রয়েছে।
টঙ্গী জংশন ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, বনমালা এলাকায় সকালে অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই যুবক। এতে তার ডান পা দেহ থেকে বিচ্ছন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি