কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল, দলীয় নেতাকর্মী এবং এজেন্ট মারধর করার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী আবুল হাসেম। শনিবার দুপুরে সেল ফোনে অজ্ঞাত স্থান থেকে তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে নির্বাচন বর্জনের কারণ ব্যাখা করতে দুপুরে উপজেলার গৌরীপুরে আবুল হাসেমের নির্বাচনী প্রচার কেন্দ্রে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন ওই প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ভিপি মাসুদ রেজা মিন্টু।উল্লেখ্য নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে একাধিক মামলা থাকার কারণে বিএনপির প্রার্থী আত্মগোপনে রয়েছেন বলে তার কর্মী সমর্থকরা জানিয়েছেন। উপজেলার ১৫টি ইউনিয়ন ১টি পৌরসভাসহ ৯৫টি কেন্দ্রের মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৪ জন।কামাল উদ্দিন/এমএএস/আরআইপি