সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত ভুয়া ডিবি ও ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলেন ছিনতাইকারী মো. রিয়াজ (২৯), মো. মিন্টু খান (৩২) মো. মনির হুসাইন (৩৫), ভুয়া ডিবি মো. আলমগীর শেখ (৩২), ডাকাত মো. খবির উদ্দিন (৪৫) মো. হুমায় কবির (৪৫), মো. রফিকুল ইসলাম (৩০), মইন হোসেন (২৬) ও মো. মান্নান মোল্লা (৫৫)।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া ও মৌচাক বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান জানান, সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় ডিবির ওসি (তদন্ত) মো. হাসানের নেতৃত্বে এসআই আজাদসহ ডিবির কয়েকটি দল পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত, ছিনতাইকারী ও ভুয়া ডিবি চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি, ১টি হাতকড়া, ১০টি মুখোশ, ১২ রশি ও ১টি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, ডিবি (ওসি) মাহামুদুর রহমান প্রমুখ।
হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি