দেশজুড়ে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার ফুড প্যালেসের সামনে ফেনী থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চৌদ্দগ্রামগামী গরুবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের চালক নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ভিমপুর গ্রামের ফয়েজ উল্লার ছেলে কিবরিয়া (২৫) এবং অজ্ঞাতনামা আরো ৩ গরু ব্যবসায়ী (৪৫) মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চালক ও এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।অপর দিকে একই সময়ে মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলায় কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে চান্দিনাগামী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ এর ৪ যাত্রী মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে বিকেলে ইমন ও অজ্ঞাতনামা সিএনজি চালক নিহত হয়েছেন।ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই অমর চন্দ্র দাস জানান, আহতদের মধ্যে নিহত ইমনের আনোয়ারা  (৪৫), আনোয়ার হোসেন (৩৫) ও ইমন (১০) এর অবস্থা আশঙ্কাজনক। তবে বিকেল সোয়া ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাইয়ে ও বুড়িচং থানা পুলিশ নিহত সিএনজি চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।কামাল উদ্দিন/এমএএস/আরআই