দেশজুড়ে

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩২) মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আড়িখোলা রেলস্টেশনের অদূরে বালীগাঁও নামকস্থানে রেল ব্রিজে উপর দিয়ে অজ্ঞাত যুবকটি পারাপারের সময় চট্টগ্রামগামী একটি আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যুবকটির পরনে কালো প্যান্ট ও সাদা-কালো রংয়ের চেক হাফ শার্ট ছিল।আব্দুর রহমান আরমান/এমএএস/আরআই