জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেনি তাদেরকে ১৭ মে থেকে ২৫ মে’র মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফরমটি দুইশত পঞ্চাশ টাকাসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এবং পরবর্তীতে নুতন আবেদনকারীদের রিলিজ স্লিপে অবশ্যই আবেদন করতে হবে। এ সকল শিক্ষার্থীকে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করে করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এবং www.nu.edu.bd এ পাওয়া যাবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।আমিনুল ইসলাম/এমএএস/আরআই