নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে পুলিশের এক এসআই’র বড় ভাই রয়েছে।
সোমবার ফতুল্লার শিহারচর লালখাঁ ও পাগলা নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের মাদক আইনে মামলা দিয়ে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন লালখা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নূরে আলম সিদ্দিক রিপন (৩৭), মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ (৩৮) ও শ্রী কেশব চন্দ্র হাজরার ছেলে রমেন হাজরা (৩০), পাগলা নয়ামাটি নাককাটা বাড়ি মৃত নুরুল ইসলামের ছেলে কালু ওরফে জীবন (৩০) এবং মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে পাগলা নয়ামাটি এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ কালু ওরফে জীবন, সাদ্দাম হোসেন, ১৪০ বোতল ফেনসিডিলসহ পুলিশের এসআই’র বড় ভাই নূরে আলম সিদ্দিক রিপন, মাসুদ, রমেন হাজরাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আলাদাভাবে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি