জাতীয়

বেলজিয়ামে ভারতের নতুন রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

বর্তমানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা প্রণয় ভার্মা বর্তমানে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্বে তিনি বেলজিয়ামের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কাছেও ভারতের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

কূটনৈতিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তিনি শিগগির নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

জেপিআই/এসএনআর