ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) ১৩তম দিন চলছে অধিবেশনের। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক সকাল ১০টা ২ মিনিটে পুনরায় শুরু হয়।
তবে বিকেলে আবারও অধিবেশন বসবে। শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর তাই জাতীয় সংসদের এলডি হলে সব সংসদ সদস্যকে দাওয়াত দেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এসময় অনেকে কী খাওয়ানো হবে এমন আলাপ করলে চিফ হুইপ মজা করে বলেন, সাগর থেকে ৩টি তিমি মাছ নিয়ে এসেছি, আর ২টি হাঙর আসছে।
এসএনআর