দেশজুড়ে

আড়াইহাজারে যুবককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অজ্ঞাতনামা যুবককে (৪০) গলাকেটে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে অজ্ঞাত দুর্বৃত্তরা যুবককে গলাকেটে এবং কুপিয়ে হত্যা করে জমিতে ফেলে যায়।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গোপের বিল এলাকার একটি ধইঞ্চা খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

গোপালদি ফাঁড়ি ইনচার্জ ওসি আহসান উল্লাহ জানান, বৃষ্টির কারণে বিলের পানি বেড়ে যায়। এতে গ্রামের লোকজন মাছ ধরেতে গিয়ে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের গায়ে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে এবং গলাকাটা। গায়ে নীল রংয়ের একটি শার্ট রয়েছে। আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিউল আজম খান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের মোটিভ দেখে মনে হচ্ছে পেশাদার খুনিরা এই ঘটনা ঘটেয়েছে।

শাহাদাত হোসেন/এমএএস/পিআর