দেশজুড়ে

নারায়ণগঞ্জে সাবেক এমপিকে হুমকি

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালামকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি ক সার্কেল) এর নাম ব্যবহার করে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বাবাকে হুমকি দেয়ার অভিযোগে বৃহস্পতিবার ছেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আবুল কাওসার আশা জিডিতে উল্লেখ করেন, তার বাবা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপিকে এএসপি (এ সার্কেল) পরিচয় দিয়ে গত ২১ ও ২২ জুন ০১৮৫১২৫৪২৫৩ নম্বর থকে ফোন করে হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছে। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় নিজেদের নিরাপত্তার জন্য বাবার পক্ষে ছেলে সাধারণ ডায়েরি করেন। যার নং-৯৩৬।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি আসাদুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/এমএএস/জেআইএম