গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার এসআই মো. কাউছার ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ লেগুনা যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত এক নারী ও এক শিশুসহ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে রেফার্ড করা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর