গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী রেল স্টেশনের কাছে ট্রেনের সঙ্গে ধাক্কায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত মনোয়ারা বেগম কিশোরগঞ্জের তারাইল থানার কৌলি গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, টঙ্গী জংশনের দক্ষিণপাশে রেলওভার ব্রিজের কাছে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনের সঙ্গে মনোয়ারার ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম