গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশু মেয়েকে শ্লীলতাহানির বিচার না পেয়ে বাবা-মেয়ে একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার মামলার ছয় নম্বর আসামি মো. ফাইজুদ্দিনকে (৫০) গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার মো. ফাইজুদ্দিন শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর (সিটপাড়া) গ্রামের বাসিন্দা ও মৃত হাছেন মিস্ত্রির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর শিবপুর উপজেলার কানাউটা গ্রামের হানিফ মিয়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন ফাইজুদ্দিন। গোপন সংবাদে খবর পেয়ে শনিবার সকালে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ নরসিংদী তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি এ মামলার ৬ নম্বর আসামি। এর আগে মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল হক মোল্লা জানান, গ্রেফতার আসামি হালিমার দায়ের করা মামরার ৬ নম্বর আসামি।
মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম