দেশজুড়ে

সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, উন্নয়নের গতিকে ত্বরান্বিত রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তাহলে অতীতে যেভাবে উন্নয়ন কাজ হয়েছে ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। 

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জে ৬ ও ৭ নং ওয়ার্ডে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলের। প্রকল্প তিনটির মোট ব্যায় নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৩৬ লাখ টাকা। 

মেয়র আইভী প্রথমে নাসিক ৬ নং ওয়ার্ডে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যায়ে ৪৫০ ফুট দীর্ঘ একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী ভান্ডারিপুল ও লাল বিল্ডিং এলাকায় ৬ কোটি ৯৪ লাখ টাকার ড্রেনসহ দুটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

প্রকল্প তিনটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, যুগ্ম-সম্পাদক বাবু কালিপদ মল্লিক, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম,  ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলি হোসেন আলা, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম মিনু প্রমুখ।

হোসাইন চিশতী সিপলু/আরএআর/এমএস