দেশজুড়ে

কুমিল্লায় বার্ডের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। বুধবার এ উপলক্ষে বার্ড অডিটরিয়ামে ‘পল্লী উন্নয়নে বার্ডের ভূমিকা` শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ প্রধান অতিথি ও কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।বার্ডের পরিচালক (প্রকল্প) ড. একে শরীফউল্লাহর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. কামরুল আহসান, পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার) মো. সফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান প্রমুখ। পরে কর্মকর্তা-কর্মচারীদের পুর্ণমিলনী, মিলাদ মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।উল্লেখ্য, ১৯৫৯ সালের এই দিনে আন্তর্জাতিক সমাজ বিজ্ঞানী প্রয়াত ড. আখতার হামিদ খান বার্ড প্রতিষ্ঠা করেন। পল্লী উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৮৬ সালে এই প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার লাভ করে।কামাল উদ্দিন/এআরএ/আরআই