গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলী রফিকুল ইসলাম (২২) একই গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে। তিনি স্থানীয় রিদিশা নিটেক্স কারখানায় সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই আলমগীর হোসেন জানান, সকালে তার নিজ বাড়িতে গোসল করে কাপড় শুকানোর জন্য যান। এসময় অসাবধানতাবশত কাপড় শুকানোর ব্যবহৃত তারে বিদ্যুৎ সচল থাকায় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আমিনুল ইসলাম/এফএ/এমএস