দেশজুড়ে

গাজীপুরে ২ কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের দুই কারখানাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাদের অফিসে তলব করে শুনানি শেষে অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এ জরিমানা করেন।পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ইটিপি নির্মাণ ছাড়াই কারখানা পরিচালনা দায়ে গাজীপুরের শ্রীপুরের কেওয়া এলাকার পারফেট্টি ভ্যানমেলে বাংলাদেশ লিমিটেডকে পাঁচ লাখ এবং গাজীপুর মহানগরীর ইসলামপুর কড্ডার নর্প নিট ইন্ডাস্ট্রিজকে (ইউনিট-২) সাত লাখ টাকা জরিমানা করা হয়।আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি