ক্যাম্পাস

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নরত কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, রেজাউল করিম রাজু, প্রিয়াংকা রায়, আশরাফ উদ্দিন ইমন, শবনম শায়লা প্রমুখ।বক্তারা বলেন, রোজার মধ্যে আমাদের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমরা এই রোজার মধ্যে পরীক্ষা দিতে পারব না। তাই আমরা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার রুটিন পরিবর্তন করে ঈদের পরে পরীক্ষা নেয়ার দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো।উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত রুটিন অনুযায়ী আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে ২০১৩ সালের সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস