দেশজুড়ে

বেনাপোলে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ১০৬টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সন্ধ্যার দিকে পুটখালী মাঠ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।খুলনা ২৩ বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার শফি উদ্দিন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাচারকারীরা ভারত থেকে কচ্ছপের একটি চালান নিয়ে এপারে আসছেন। এ ধরনের খবর পেয়ে ওই সীমান্তে অভিযান চালালে সন্দেহভাজন পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তার মধ্য থেকে ১০৬টি বিরল প্রজাতের কচ্ছপ উদ্ধার  হয়। উদ্ধার হওয়া কচ্ছপের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া কচ্ছপগুলো বিকেলে খুলনা বন্য প্রাণি সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়েছে বলে তিনি জানান। খুলনা বন্য প্রাণি সংরক্ষণ অধিদফতরে রেঞ্জার সেলিম রায়হান জাগো নিউজকে জানান, বিজিবি সদস্যের হাতে আটক কচ্ছপের চালান খুলনা বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। মো. জামাল হোসেন/এমজেড/এমএস