দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিকেবি`র জেনারেল ম্যানেজার ও বিকেবি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক সৈয়দ সিরাজুল ইসলাম। শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিনি ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও মোনাজাত করে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এসএম হুমায়ূন কবীর/এসএস/এমএস