দেশজুড়ে

নারায়ণগঞ্জে জালনোটসহ আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাপলা চত্বর এলাকা থেকে ৫৪ হাজার টাকার জালনোটসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আটককৃতের নাম শিপন মিয়া। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করে র‌্যাব-১০ ব্যাটালিয়ন সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারি পরিচালক মাকুসুদুল আলম।  তিনি জানান, রমজান ও ঈদ উপলক্ষে জাল টাকা কারবারি চক্র সক্রিয় হয়েছে। তাদের ধরতে র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান ও নজরদারি অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ শাপলা চত্বর এলাকা থেকে ৫৪ হাজার টাকার জালনোটসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।জেইউ/এসকেডি/এমএস