যশোরে নারী-শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের মণিহার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন- মিয়ানমারের বাসিন্দা তফুর আলম (৪০) ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ইসলাম (৩ বছর ৬ মাস) ও সাহিদুল ইসলাম (৯ মাস) এবং তফুর আলমের ভাইজি জান্নাত আরা (২০) ও তার ছেলে হামিদ হুসান (৯ মাস)।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, বুধবার বিকেল ৩টার দিকে রোহিঙ্গা নারী ও শিশুরা যশোর শহরের মণিহার এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহভাজন হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও বলেন, রোহিঙ্গাদের ভাষা অস্পষ্ট হওয়ায় তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
মিলন রহমান/এএম/আইআই