দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মী আটক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে যুবদল ও ছাত্রদলের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, পাটগাতী ইউনিয়ন যুবদল সভাপতি রেজাউল শেখ (২৬), যুবদল কর্মী রবিউল শেখ (২৮) ও ছাত্রদল কর্মী সোহাগ সরদার (২৩)। এদের সবার বাড়ি  উপজেলার পাটগাতী গ্রামে।টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ওই তিনজন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। টহল পুলিশের সন্দেহ হলে এদের আটক করা হয়। তবে ধারণা করা হচ্ছে, জামায়াতের ডাকা হরতালে এরা নাশকতা সৃষ্টি করতে মাঠে নেমেছিল। বুধবার মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এস এম হুমায়ূন কবীর/এসএস/এমএস