দেশজুড়ে

বেনাপোলে বিদেশি মুদ্রাসহ আটক ১

বেনাপোল চেকপোস্টে ২২ হাজার ৭০০ মার্কিন ডলারসহ এক যাত্রীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাহামুদুর রহমান লিটন (৩৫) নেত্রকোণার বড়াপিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সুবেদার আব্দুল ওহাব বলেন, একজন পাসপোর্টযাত্রী বিদেশি মুদ্রার একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্টে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির টহল দল সেখানে অবস্থান নেন। ভারতে যাওয়ার জন্য আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছালে লিটনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

পরে তার ব্যাগ ও শরীরে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৭০০ মার্কিন ডলার পাওয়া যায় যা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এফএ/আরআইপি