দেশজুড়ে

নিখোঁজের ৪৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের ৪৬ ঘণ্টা পর শরীফ হোসেন (১৫) নামে এক স্কুলেছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুর ১২টায় ডেমরা সেতু শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।নিহত শরীফ হোসেন ঢাকার ধলপুর ইউছুফ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। সে ১০/৭/এ সায়দাবাদ এলাকার শহীদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. তোতা মিয়ার ছেলে। রোববার সকালে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জাগো নিউজকে জানান, নিহত শরীফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি