নারায়ণগঞ্জের ফতুল্লায় ৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হানিফ (২৮) ফতুল্লার চর নবীনগর এলাকার হাশেম মিয়ার ছেলে ও দাপা ইদ্রাকপুরের সৈয়দ আমির মৃধার ছেলে আবু জাফর (৪৫)। ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর এলাকার নুর মোহাম্মদের ভাতের হোটেলে অভিযান চালিয়ে হানিফ ও আবু জাফরকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যমতে হোটেলে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ভাতের হোটেলে অবস্থান করে দীর্ঘদিন ধরে হানিফ ও আবু জাফর একটি সিন্ডিকেটের মাধ্যমে অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিল। শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি