জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত ২০১৩ সালের ডিগ্রি পাস ব্যবহারিক পরীক্ষার বিষয়ওয়ারী সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই থেকে শুরু হয়ে ২৯ আগস্ট পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে বিস্তারিত জানা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি