দেশজুড়ে

রূপগঞ্জে সরকারি জমিতে নির্মিত মার্কেট উচ্ছেদ

নারায়নগঞ্জের রূপগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত ৮ দোকান বিশিষ্ট একটি মার্কেট গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।মঙ্গলবার দুপুরে উপজেলার তেতলাব এলাকায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, কাননগো আব্দুল হালিম, সার্ভেয়ার চুন্নু মিয়া, তহলসিলদার সুলতান আহাম্মেদ প্রমুখ।কাননগো আব্দুল হালিম জানান, তেতলাব এলাকার আড়াই শতাংশ সরকারি জমি জবর দখল করে ৮ দোকান বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করেন স্থানীয় অলিউল্লাহ মিজি অলি, হাজী আব্দুল বাতেন ও আজিজুল্লাহ মাতাব্বর নামে তিন প্রভাবশালী। দলখকারীদের একাধিকবার লিখিতভাবে নিষেধ করা হলেও তারা তা না মেনে মার্কেট নির্মাণ করেছেন। তাই জেলা প্রশাসকের নির্দেশক্রমে মার্কেট ভেঙে গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।মীর আব্দুল আলীম/এমজেড/আরআই