দেশজুড়ে

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে। এসময় ইয়াবা বহনকারী একটি পিকআপও জব্দ করা হয়।আটকরা হলেন, টেকনাফের হ্নীলা এলাকার সুলতান আহমদের ছেলে গিয়াস উদ্দিন (২৫) এবং  হোয়াইক্যং নয়াবাজার এলাকার হাজী আবু শামার ছেলে মো. মিজান (২৪)।জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সরোজ রতন আচার্য্য, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাক আহমদ ফাঁড়ির সামনে থেকে কক্সবাজার অভিমুখী পণ্য বোঝাই একটি পিকআপে (চট্টমেট্টো ১১-৩৪৯৪) তল্লাশি চালায়। এসময় মালামালের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চালক গিয়াস ও মিজানকে আটক করা হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।সায়ীদ আলমগীর/এসএস/আরআই