গোপালগঞ্জে বাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাড়ারগাতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক তারেকুল হক জাগো নিউজকে জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ওই ব্যক্তিকে চাপা দেয়। সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় এ দুঘর্টনা ঘটে থাকতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস