যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে নাইন এমএম পিস্তল ও দেড়লাখ টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা।
রোববার সকালে বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে থেকে এ পিস্তল ও টাক উদ্ধার করা হয়। গ্রেফতার তরিকুল ইসলাম (৩০) বেনাপোলের পুটখালি গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
৪৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সকালে বিজিবির একটি টিম বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে অভিযান চালায়।
এ সময় একটি ইজিবাইকের সিটের নিচ থেকে একটি চায়না নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেড়লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তরিকুল ইসলামকে। পরে মামলা করে আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-টাকা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মিলন রহমান/এএম/আরআইপি