গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে খাঁচায় স্থানান্তর করতে গিয়ে এক কেয়ারটেকারের আঙুল ছিঁড়ে নিয়ে গেছে ভালুক। কেয়ারটেকার আব্দুস সালামকে (২৫) উদ্ধার করে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার আল হেরা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভালুকের খাঁচা পরিবর্তন করতে যান সালাম। এক পর্যায়ে খাঁচা ধরে রাখা বাম হাতের মধ্যমা আঙুলটির নখসহ কিছু অংশ কামড়ে নিয়ে যায় ভালুক। চিৎকার শুনে সহকর্মীরা আব্দুস সালামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
মাওনা আল হেরা হাসপাতালের চিকিৎসক মো. আবুল হোসেন সাংবাদিকদের জানান, সালামের বাম হাতের মধ্যমা আঙুলটির নখসহ কিছু অংশ কেটে নিয়ে গেছে ভালুকে। তাকে প্রাথমিক চিকিৎসার পর ব্যান্ডেজ করে দেয়া হয়েছে।
বিএ