আরও ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে শহরের কলাতলীস্থ চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৬টি ছোরা, ৫টি মুখোশ ও ৭টি লোহার রডসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ওসি রনজিত বড়ুয়া। গত দু’দিনে আরও ২৬ ছিনতাইকারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার গ্রেফতাররা হলেন- শহরের পেশকার পাড়ার আবদুল করিমের ছেলে খালেকুজ্জামান ছাহিল ওরফে ছানি (২০), মধ্যম বাহারছড়ার মৃত মো. হানিফের ছেলে নিহাদ ওরফে নেহাত (২০), লাইট হাউজ পাড়ার শুক্কুর মিয়ার ছেলে মো. রুবেল (২২), বাহারছড়া এলাকার কেরামত আলীর ছেলে মহিউদ্দিন বাপ্পা (২০), পেকুয়া থানার উলিদিয়া সবুজ বাজার এলাকার আবুল কাশেম ওরফে কসাই কাশেমের ছেলে আকাশ (২০), বাদশা ঘোনার এলাকার নুর আলীর ছেলে আলী আকবর (২০), সৈকত পোস্ট অফিস এলাকার আবদুছ সবুরের ছেলে মিশাল ওরফে আবিদ (২০), ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত সেলিমের ছেলে শাখাওয়াত হোসেন হৃদয় (২০) এবং মৃত জামালের ছেলে শফিউল ইসলাম শফি (১৯)।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাইয়ে ব্যবহৃত ৬টি ছোরা, ৫টি মুখোশ ও ৭টি লোহার রড উদ্ধার করা হয়।
সায়ীদ আলমগীর/এএম/আইআই