কক্সবাজারের উখিয়ার বালুখালী ময়নারঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালীর মুহাম্মদের ছেলে মো. কামাল হোসেন (২৭), মৃত ফয়জুর রহমানের ছেলে মো. ইয়াকুব (৪৪) ও থাইংখালী ক্যাম্প এলাকার নুর আলমের ছেলে সৈয়দ আলম (২৪)।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়ার বালুখালী ময়নারঘোনা ঢালার মুখ মীর কাশেমের চায়ের দোকান এলাকায় একদল মাদক ব্যবসায়ী ইয়াবা লেনদেন করছে- এমন খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিন যুবককে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার ৩৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৬ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৯(খ)-২৫ ধারায় মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি