রোববার বিকেলে কক্সবাজারের পেঁচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ নাট্যকার ফারুক হোসেনের সন্ধান এখনো মিলেনি। এছাড়া শুক্রবার রাখাইনদের বর্ষা উৎসব উপলক্ষে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ভেসে যায় ৫ রাখাইন যুবক। সেখান থেকে দুইজনকে জীবিত ও দুইজনকে মৃত উদ্ধার করা গেলেও এখনো সন্ধান মিলেনি অন্য একজনের।উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার জানান, এখনো পর্যন্ত ফারুককে জীবিত কিংবা মৃত উদ্ধার করা যায়নি। সায়ীদ আলমগীর/এসএস/এমএস