দেশজুড়ে

‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইন শুরু গোপালগঞ্জে

গোপালগঞ্জে জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলার দাবিতে অনলাইন ভোটিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় এবং অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪.কম এ ক্যাম্পেইনের আয়োজন করে। সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাক্ষ মো. মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভোট প্রদানের মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, বিশ্বে একটা বিশাল অংশের মানুষ বাংলায় কথা বলেন। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো ইতোমধ্যে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্ত দুঃখের বিষয় হলো, বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে আজও স্বীকৃতি পায়নি। অনলাইন ভোটিং-এর মাধ্যমে আমরা সেই দাবি আদায়ের সংগ্রাম করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ সরদার নুরুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যািলয়ের আইন বিভাগের শিক্ষক ড. রাজিউর রহমান ও গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি ড. রাজিউর রহমান বলেন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা এখন সময়ের দাবি। বিশ্বে একমাত্র বাংলা ভাষার জন্য মানুষ আত্মহুতি দিয়েছে।

অনুষ্ঠানে সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম, ইসলামী স্ট্যাডিজ বিভাগের প্রধান কাজী মো. সেলিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল করিম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শুকলাল বিশ্বাস, ইসলামী স্ট্রাডিজ বিভাগের শিক্সক শিরীন সুলতানা, রসায়ন বিভাগের শিক্ষক সাইদুর রহমান, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি চৌধুরী হাসান মাহমুদ, সাংবাদিক শিমুল খান, নুতন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সরকারি বঙ্গবন্ধু কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. রজিউর রহমানের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ভোটিং ক্যাম্পেইনে অংশ নেন। এস এম হুমায়ূন কবীর/এমএএস/এমএস