ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসচাপায় আবদুল আলীম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্বাজপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলীম উপজেলার শাহ্বাজপুর দিঘিরপাড় এলাকার বাসিন্দা।হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্বাজপুর বাজার এলাকায় মহাসড়ক পারাপারে সময় আবদুল আলীম নামে এক পথচারীকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআই