গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেম করতে বাধা দেয়ায় প্রেমিকার বাবার দুই পা ভেঙে দিয়েছে প্রেমিক সুজন মোল্লা। এ সময় তার দুই ছেলেকেও আহত করা হয়। রোববার সকালে কাশিয়ানী উপজেলার কামারোল গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাহাবুদ্দিন মোল্লা (৫০) ও তার ছেলে রাসেল মোল্লাকে (২৪) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ছেলে কলেজছাত্র তাজুল মোল্লাকে (১৮) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।আহত সাহাবউদ্দিন মোল্লা জানান, তার মেয়েকে প্রতিবেশী মৃত ফায়েক মোল্লার ছেলে সুজন মোল্লা প্রায়ই উত্যক্ত করতো। গত ৩০ মে রাত সাড়ে ৯টার দিকে সুজন তার ঘরের মধ্যে প্রবেশ করে। তখন মেয়ে চিৎকার করলে সে ঘর থেকে বের হয়ে যায়। শনিবার বিকেলে বিষয়টি নিয়ে সুজনকে চড়-থাপ্পড় মারা হয়। এর জের ধরে সুজন মোল্লা ও তার দুই ভাই রোববার আমাদের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়। এতে আমার দুই পা ভেঙে যায়। অন্য দুই ছেলেও আহত হয়। কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।এসএম হুমায়ুন কবীর/এসএস/পিআর