ওয়ান ব্যাংক যশোর শাখার আয়োজনে দিনব্যাপি ‘মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সিটি হোটেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মানি লন্ডারিং কেন্দ্রীয় পরিপালন কর্মকর্তা ও ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জোহরা বিবি।যশোর শাখা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল মান্নাফ’র সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপ-কেন্দ্রীয় পরিপালন কর্মকর্তা ও ভিপি খন্দকার লিয়াকত আলী, হেড অব ট্রেনিং ও এসভিপি এসএম হাফিজুর রহমান।কর্মশালায় অংশগ্রহণ করেন দক্ষিণ পশ্চিমা লের জেলাগুলোর ছয়টি শাখার কর্মকর্তাবৃন্দ।মিলন রহমান/বিএ