দেশজুড়ে

ভারতে পাচার ৪ নারীকে বেনাপোলে হস্তান্তর

ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্তের অবৈধ পথে দালালের মাধ্যমে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বুধবার রাতে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটির মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়। ফেরত আসা নারীরা হলেন- যশোরের শরিফা (২৬), ঢাকার রিনা (২১), টাঙ্গাইলের জোঁছনা (২৫) ও রংপুরের সুমি আক্তার দিপা (২৩)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান, ভালো কাজের প্রলোভনে ৫ বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে এরা সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যায়। ফেরত আসা নারীদের আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম