দেশজুড়ে

রূপগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে পিকআপের মালিক ও চালক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর সোরাদিয়া থুমকি থানার উত্তর সোরাদিয়া এলাকার পিকআপ মালিক মিজানুর রহমান ও শরীয়তপুরের নড়িয়া থানার পিকআপ চালক আবিদ হাসান।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামসুল আলম বলেন, বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের মালিক মিজানুর রহমান ও চালক আবিদ হাসান নিহত হন। ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

মীর আব্দুল আলীম/এএম/এমএস