দেশজুড়ে

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

বেনাপোলে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আফরোজা বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আফরোজা বেগম বেনাপোলের ভবারবেড় গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী। মোটরসাইকেলটি আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে বাবু জানান, শুক্রবার সন্ধ্যায় বেনাপোল এলাকার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. কাজল মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই আফরোজা মারা যান। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএ/আরআইপি