দেশজুড়ে

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে আশিকুজ্জামান-ঈশিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে।

সভাপতি পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা রায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার একুশে ফেব্রুয়ারি লাইব্রেরি ভবনে স্থাপিত ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট প্যানেলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ১০৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী প্রফেসর ড. মো: শাহজাহান পান ৬২ ভোট।

শিক্ষক সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছায়েদা মাহমুদা, কোষাধ্যক্ষ পদে কৃষি বিভাগের প্রভাষক এইচ এম. আনিসুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মার্কেটিং বিভাগের প্রভাষক মো: হাফিজুর রহমান, নির্বাহী সদস্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা আক্তার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুমতাহানা মৌ, এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সিএসই বিভাগের প্রভাষক মো. মনোয়ার হোসেন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. মাইদুল হোসেন, ইইই বিভাগের প্রভাষক পান্থ প্রতিম সরকার, ফার্মেসি বিভাগের প্রভাষক ড. মো: তরিকুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুমা পারভীন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক তন্ময় বর্মন।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস