দেশজুড়ে

অবশেষে ডাকাত জাহাঙ্গীর গ্রেফতার

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ইউনিয়নের কালিরছড়া চরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর ওই এলাকার মৃত মোহাম্মদ কালু প্রকাশ হাড্ডি কালুর ছেলে। তিনি জাহাঙ্গীর বাহিনীর প্রধান ও ডাকাত জাহাঙ্গীর বলে পরিচিত। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মিনহাজ মাহমুদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইসলামপুরে কালিরছড়ার এক ব্যক্তিকে হত্যা ও ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টতা এবং জমি জবরদখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চাঞ্চল্যকর এ হত্যা ও ডাকাতির পর তিনি আত্মগোপন করে সৌদি আরবে পাড়ি দেয়। দীর্ঘ ১৫ বছর সেখানে আত্মগোপনে ছিল। সম্প্রতি তিনি এলাকায় এসে আবারো নানা অপরাধে জড়িয়ে পড়েন। স্থানীয় অধ্যাপক মৃত বেলাল উদ্দীনসহ একাধিক ব্যক্তির জমি জোরপূর্বক দখলে নিতে ত্রাস সৃষ্টি করা অভিযোগ রয়েছে।সায়ীদ আলমগীর/এআরএ/পিআর