গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে আলাউদ্দিন সিকদার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ৩০ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর গ্রামে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু নাঈম জানিয়েছেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী রিফাত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গলে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।এস এম হুমায়ূন কবীর/এসএস/আরআই