নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগ এনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৩৫ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, আবু সাদাত সায়েম, ইমন মিয়াসহ নামীয় ৩৫ জন ও অজ্ঞাত ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, গত রোববার বিকেলে গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর আসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে নাশকতার অভিযোগ এনে ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বাদি হয়ে মামলায় নামীয় ৩৫ ও অজ্ঞাত ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মীর আব্দুল আলীম/আরএ/আরআইপি