ওলামালীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসেন হেলালীকের ছুরিকাঘাতের ঘটনায় মোজাহিদুল ইসলাম নামের আনসারুল্লা বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পৌঁনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ওলামা লীগ নেতাকে দেখতে গিয়ে পল্টন থানার ওসি মোর্শেরদ আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন)শেখ মুহাম্মদ মারুফ হাসান এ তথ্য জানিয়েছেন। ওসি মোর্শেরদ আলম বলেন, আটক মোজাহিদুল নিজেকে আনসারুল্লাহর সদস্য বলে দাবি করেছে। তার কাছ থেকে জব্দকৃত আলামত অনুসন্ধান করে দেখা হচ্ছে।ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান জানান, মোজাহিদুল ইসলাম আটকের পর পুলিশের কাছে নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য দাবি করেছে। সে রাজধানীর হাজারীবাগের একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানিয়েছেন।তিনি আরো জানান, এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তার দেওয়া প্রাথমিক তথ্য যাচাই করে ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন ওলামা লীগ নেতা ইলিয়াস হোসেন হেলালী। তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। পরে উপস্থিত লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করেন।# বায়তুল মোকাররম এলাকায় ওলামা লীগের সভাপতিকে ছুরিকাঘাত জেইউ/এএইচ/এমএস