দেশজুড়ে

সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ ৬ ‘ডাকাত’ গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ছয়টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ ছয় ‘ডাকাতকে’ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আড়াইহাজার উপজেলার মরদাসাদী গ্রামের ‘ডাকাত সরদার’ শের আলী, একই গ্রামের ফালান, ঝালাকান্দি গ্রামের আব্দুর রহিম, জোয়ারদিয়া গ্রামের সজীব, গাজীপুরা গ্রামের কাউসার ও একই গ্রামের কাউছার।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকার ব্যবসায়ী আসান আলীর বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল রোববার রাতে বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের ঘেরাও করে পুলিশ। এ সময় ডাকাত সরদার শের আলীসহ ছয়জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ছয়টি হাতবোমা ও দুটি ছোরা উদ্ধার করা হয়।

শাহাদাত/এএম/পিআর