দেশজুড়ে

বিএনপি নেতা এটিএম কামাল মুক্ত

নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল অবশেষে মুক্তি পেয়েছেন। আট মাস সাত দিন কারাভোগের পর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।  বুধবার সর্বশেষ মামলাটির জামিন পেলেও নানাবিধ কারণে কারাগার থেকে বের হতে পারেনি তিনি। বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় আনুষাঙ্গিক নথিপথ প্রক্রিয়া শেষে তিনি বের হন। তখন কামালকে স্বাগত জানান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন কামালের স্ত্রী সালমা সুলতানা প্রমুখ। কারাগার থেকে বের হয়ে এটিএম কামাল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল স্তরের নেতাকর্মীদের কাছে শোকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর রহমত কামনা করেন। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি শহরের এম সার্কাস এলাকা থেকে হরতাল চলাকালে গ্রেফতার হন এটিএম কামাল। পরে তার বিরুদ্ধে আটটি মামলা হয়। শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর